সড়ক দুর্ঘটনা

দেশে আসার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী নিহত
গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ শহরের আল-খুরমা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দেশে ফেরার স্বপ্ন নিয়ে জেদ্দা বিমানবন্দরের দিকে যাওয়ার সময় তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার এবং গাড়ির চালকসহ চারজনই নিহত হয়।

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

ময়মনসিংহে ট্রাকচাপায় ২ অটোরিকশা আরোহী নিহত
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশারচালকসহ আহত হয়েছেন আরও চারজন।

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সৌদিপ্রবাসীসহ নিহত ৩
দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন সৌদি আরবপ্রবাসী এবং তার নাম চয়ন মোল্লা।

জিম্বাবুয়েতে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৭
জিম্বাবুয়েতে একটি মিনিবাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতরা একটি গির্জার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানিয়েঝে দেশটির পুলিশ।

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল নারীর
রাজধানীর শ্যামপুরে ঢাকা-হাইওয়ে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিনা বেগম (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি অফিস শেষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শ্যামপুর হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২
সিরাজগঞ্জ সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মোহাম্মদ হীরামন (৬০) এবং তার ছেলে নাজমুল রোবেল (৩০)। তারা সপরিবার নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন। অপরজন হলেন—নড়াইলের ফাহিম আলিম (২৭)।

ঈদের সড়কযাত্রা: আনন্দ না মৃত্যু ফাঁদ?
দুঃখজনক হলেও সত্য, সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনা মানুষের মনে এক ভয়ংকর দুঃস্বপ্নের জন্ম দিচ্ছে—যা শুধু আজ নয়, আগামী দিনগুলোতেও আমাদের তাড়া করে বেড়াবে।

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
মালয়েশিয়ার পুলিশ বলছে, লরি চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। লরিটির রোড ট্যাক্সের মেয়াদও পার হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশি শ্রমিকদের কাজের বৈধ নথিপত্র ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশের কর্মকর্তা।

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
শফিকুলের সহকর্মী শাওন সাহা বলেন, 'ঘটনাটি আমার এলাকায় হয়েছে। শুনতে পেরেছি শফিক ভাই খাইরান থেকে ট্যাঙ্কার নিয়ে ওয়াফরা আসার সময় এক কুয়েতি নাগরিকের গাড়ি হঠাৎ করে তার ট্যাঙ্কারের সামনে চলে আসে। তখন তাকে বাঁচাতে গিয়ে ট্যাঙ্কার উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।'

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে দুজন
মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (ইস্ট কোস্ট হাইওয়ে) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন বাংলাদেশি নাগরিক। আহত হয়েছে আরও দুজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুয়ানতান শহরের কাছে মহাসড়কের কিলোমিটার ২০০ দশমিক ৮ নম্বর পয়েন্ট পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় সৈয়দ প্রত্যয় (২০) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফ্লুরিউ অঞ্চলের ইয়ানকালিলা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীসহ নিহত ১৫
মালয়েশিয়ার উত্তরে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে একটি বাস ও মিনিভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। বাসটিতে সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিলেন। আজ সোমবার (৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে পুত্রাজায়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের জিলংয়ে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী তীর্থ বিশ্বাস (৩২) নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে হ্যামিলটন হাইওয়ে–সংলগ্ন ব্যারুনাহ প্লেইনস এলাকায় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মালয়েশিয়ায় বাস-ভ্যান সংঘর্ষে বাংলাদেশি শ্রমিক নিহত
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে শ্রমিকবাহী ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। গতকাল শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মিসরে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
মিসরে দুটি পিকআপ বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

সৌদিতে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১৫ প্রবাসী নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

মাদ্রিদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
স্পেনের রাজধানী মাদ্রিদের উছেরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি সেখানে ফুড ডেলিভারির কাজ করতেন।



